সাধারণ নিয়ন্ত্রণ

অফিস পদ্ধতি এবং হিসাব, রেজিষ্টার, ফরম প্রভৃতি | পরিচ্ছেদ ১- সাধারণ নিয়ন্ত্রণ

আজকে আমাদের আলোচনার বিষয় পরিচ্ছেদ – সাধারণ নিয়ন্ত্রণ

পরিচ্ছেদ ১- সাধারণ নিয়ন্ত্রণ

 

পরিচ্ছেদ ১- সাধারণ নিয়ন্ত্রণ

 

বিধি-১৩১২।

জেল সুপারের নির্দেশ মোতাবেক সাধারণের জন্যে প্রকাশিত পত্র ব্যতীত যথাযথ কর্তৃত্বহীন কোন ব্যক্তিকে কারাগারের রেকর্ড এবং অন্যান্য চিঠিপত্র দেখতে দেয়া হবে না, সেগুলোকে গোপনীয় গণ্য করতে হবে। অনুমতি ব্যতীত অধস্তন কর্মচারী কর্তৃক কারাগারের বিষয়ে বাহিরে প্রকাশ করা বা কারাগারে অভ্যন্তরীণ বিষয় বা তার বাসিন্দাদের সম্পর্কে গাল-গল্প করা নিষেধ।

বিধি-১৩১৩।

দলিলপত্র যথাযথভাবে সংরক্ষণ, নির্ভুলভাবে এবং সময়মত রিটার্ন দাখিল এবং কারাগারের সাধারণ তত্ত্বাবধান বিষয়ে জেলারের দায়িত্ব ২৬২ বিধিতে বর্ণিত হয়েছে।

বিধি-১৩১৪।

প্রত্যেক রেজিষ্টারের (রেজিষ্টার ১০ এবং ২ ছাড়া) ভেতরের কভারে ‘দায়িত্বের তালিকা’ নামক একটি কাগজ লাগাতে হবে যাতে রেজিষ্টারটি পরিচালনাকারীর নাম, দায়িত্ব পালন শুরু ও শেষ করার সময় উল্লেখ থাকবে। রেজিষ্টার সংরক্ষণে ত্রুটি, বিরত থাকা বা অযত্ন করার জন্যে ঐ কর্মকর্তাকে দায়ী করা হবে। রেজিষ্টার সংরক্ষণের দায়িত্ব কোন কয়েদী কর্মচারীর উপর ন্যস্ত করা যাবে না ।

 

বিধি-১৩১৫।

প্রত্যেক কারা রেজিষ্টার, রিটার্ন, চিঠিপত্র এবং রেকর্ড নিম্নোক্ত ভাবে শ্রেণী বিভাগ এবং সংরক্ষণ করতে হবে-

শ্ৰেণী                                                                    বিবরণ

(ক) যে সকল রেকর্ড স্থায়ী ভাবে সংরক্ষণ করতে হবে; {বয়সের কারণে বা পোকায় খাওয়া বা অন্য কোন কারণে সম্পূর্ণ ভাবে পাঠের বা ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেলে কারা মহাপরিদর্শকের অনুমোদনক্রমে রেকর্ড ম্যানুয়েল অনুসারে জেল সুপারের উপস্থিতিতে ধ্বংস করা যাবে} ।

(খ) যে সকল রেকর্ড ১২ বৎসর পর্যন্ত সংরক্ষণ করতে হবে।

(গ) যে সকল রেকর্ড ৫ বৎসর পর্যন্ত সংরক্ষণ করতে হবে।

(ঘ) যে সকল রেকর্ড ২ বৎসর পর্যন্ত সংরক্ষণ করতে হবে।

 

পরিচ্ছেদ ১- সাধারণ নিয়ন্ত্রণ

 

হিসাব সংক্রান্ত রেকর্ড ধ্বংস করার ক্ষেত্রে ফিন্যান্সিয়াল রুলসের পরিশিষ্ট ১৫ অনুসরণ করতে হবে । প্রত্যেক শ্রেণীর রেকর্ড আলাদা ভাবে রাখতে হবে।(ক শ্রেণীর বিনষ্টকৃত রেকর্ডের তালিকা রাখার জন্যে একটি রেজিষ্টার সংরক্ষণ করতে হবে। }

নং-২৮১৮ এইচ জে তারিখ ৫-১২-১৯৪০ মূলে সংযোজিত ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।